নিউজ ডেস্ক : গুলশান হামলায় ব্যবহৃত গ্রেনেড তৈরির কাঁচামাল ও অস্ত্র সরবরাহ করার অভিযোগে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- মো. আবু তাহের (৩৭), মিজানুর রহমান (৩৪), মো. সেলিম মিয়া (৪৫) ও তৌফিকুল ইসলাম ওরফে ডা. তৌফিক (৩২)। সবাই জেএমবির সক্রিয় সদস্য। ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট বুধবার রাতে রাজধানীর দারুসসালামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বলে ডিএমপির উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মাসুদুর রহমান জানান।

Be the first to comment on "গুলশান হামলা: ৪ ‘অস্ত্র সরবরাহকারী’ গ্রেপ্তার"