শিরোনাম

ফরাসউদ্দিন আন্তর্জাতিক সিভিল সার্ভিস কমিশনের সদস্য নির্বাচিত

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক সিভিল সার্ভিস কমিশনের (আইসিএসসি) সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন ।
জাতিসংঘ সাধারণ পরিষদের গুরুত্বপূর্ণ এ অঙ্গপ্রতিষ্ঠান বিশ্বসংস্থাটি এবং এর অধীনে থাকা বিশেষায়িত সংস্থা ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতে কর্মরতদের চাকরি সংক্রান্ত নিয়ম-নীতি ও কর্মী ব্যবস্থাপনা সমন্বয় করে থাকে।
শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ফরাসউদ্দিন সর্বসম্মতিক্রমে আইসিএসসি সদস্যত নির্বাচিত হন বলে জাতিসংঘে বাংলাদেশ মিশন জানিয়েছে।
চার বছর মেয়াদি এ কমিটিতে ফরাসউদ্দিনসহ ১৫ সদস্য থাকবেন। কমিটি ২০১৭ সালে জানুয়ারিতে দায়িত্ব নেবে।
বেসরকারি ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ড. ফরাসউদ্দিন ১৯৭৩ থেকে ১৯৭৫ পর্যন্ত বঙ্গবন্ধুর একান্ত সচিব ছিলেন। তিনি ১৯৯৮ থেকে ২০০১ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব পালন করেন।
৭৪ বছর বয়সী ফরাসউদ্দিনের জন্ম হবিগঞ্জ জেলার মাধবপুরে।
১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যা লয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর একই বিশ্ববিদ্যােলয়ে শিক্ষকতা শুরু করেন তিনি। পরে যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি নেন।
স্বাধীন বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের সদস্যপ ছিলেন তিনি।

basic-bank

Be the first to comment on "ফরাসউদ্দিন আন্তর্জাতিক সিভিল সার্ভিস কমিশনের সদস্য নির্বাচিত"

Leave a comment

Your email address will not be published.


*