শিরোনাম

পোশাকে মোদির ছবি, রাখির বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক : পোশাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত। এবার সে কাজের জন্যই তার বিরুদ্ধে মামলা দায়ের করা হল।
গত আগস্টে এক আমেরিকা সফরের সময় এই পোশাক পরেছিলেন রাখি। সে পোশাকের বিভিন্ন জায়গায় ছিল প্রধানমন্ত্রীর ছবি। সোশ্যাল মিডিয়ায় সে ছবি ছড়িয়ে পড়া মাত্রই মন্তব্য-প্রতি মন্তব্যের ঝড় উঠেছিল। পাশাপাশি আদৌ এ কাজ করা যায় কিনা, তা নিয়েও প্রশ্ন উঠেছিল।
এবার সে কাজের জন্যই বিপাকে পড়তে হল রাখিকে। প্রজিত তিওয়ারি নামে এক আইনজীবী রাখির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এই পোশাক পরে প্রধানমন্ত্রীকে রাখি অপমান করেছেন বলেই অভিযোগ ওই আইনজীবীর। ইনডিসেন্ট রিপ্রেজেন্টশন অফ উওমেন (প্রোহিবিশন) অ্যাক্ট-এর আওতায় এই মামলা দায়ের করা হয়েছে বলেও জানা গেছে। কাঁকরোলি থানার স্টেশন হাউস অফিসার জানিয়েছেন, পুরো বিষয়টি তদন্ত করে দেখা যাচ্ছে।

basic-bank

Be the first to comment on "পোশাকে মোদির ছবি, রাখির বিরুদ্ধে মামলা"

Leave a comment

Your email address will not be published.


*