নিউজ ডেস্ক : বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল হওয়ার কারণে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে আটকা পড়েছে শতাধিক পর্যটক। কক্সবাজার উপকূলে ৪ নং সতর্ক সঙ্কেত বলবৎ থাকায় টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ রয়েছে।
আটকা পড়া পর্যটকদের মধ্যে শুক্রবার তিনটি ট্রলার যোগে ১২৫ জন পর্যটক টেকনাফে ফিরে গেলেও আরও শতাধিক পর্যটক দ্বীপে অবস্থান করছে বলে জানিয়েছেন সেন্টমার্টিন হোটেল মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান।
সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ জানান, সাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ায় গত বৃহস্পতিবার সেন্টমার্টিনে ভ্রমণে আসা পর্যটকদের হোটেল-মোটেল ও বাজার এলাকায় অবস্থান না করার জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রচার-প্রচারণা চালানো হলেও শতাধিক পর্যটক রয়ে যায়। জাহাজ চলাচল বন্ধ থাকায় পর্যটকরা ফিরতে পারেনি।

Be the first to comment on "সেন্টমার্টিনে আটকা পড়েছে শতাধিক পর্যটক"