নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি আবদুল হামিদ জাতীয় অধ্যাপক ও প্রখ্যাত শিশুরোগ বিশেষজ্ঞ এম আর খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।আজ এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, জাতি চিরদিন ডা. খানের শিশুরোগ চিকিৎসায় অবদানের কথা গভীরভাবে স্মরণ রাখবে। তার মৃত্যুতে জাতি একজন বিখ্যাত শিশু বিশেষজ্ঞকে হারালো। রাষ্ট্রপতি প্রয়াত ডা. খানের বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং সেই সাথে তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।ডা. খান আজ বেলা ৪টা ২৫মিনিটে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
এম আর খানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

Be the first to comment on "এম আর খানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক"