নিউজ ডেস্ক : রংপুরে গত শনিবার গভীর রাতে ডিবি পুলিশের সাথে জেএমবি’র (জামঅ’তুল মুজাহিদিন বাংলাদেশে) সশস্ত্র সদস্যদের বোমাবাজি ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ জেএমবি’র চার সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করে। বোমা নিক্ষেপ ও গোলাগুলির ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছে। আহত পুলিশ সদস্যদের হাসপাতারে চিকিৎসা দেয়া হচ্ছে।
ডিবি পুলিশ সূত্র জানায়, গোপন সূত্রে প্রাপ্ত খবরে তারা জানতে পারে রংপুর নগরীতে বড় ধরনের নাশকতার ছক আঁকতে ঘটনার রাতে একদল সশস্ত্র জেএমবি’র সদস্য নগরীর শাহবাজপুর এলাকার চাপলার দোলাস্থ একটি পরিত্যাক্ত ইটভাটার কাছে গোপন বৈঠক করছে। এই খবরের সূত্র ধরে ডিবি পুলিশের একটি দল সেখানে গভীর রাতে অভিযান চালায়। এ সময় জেএমবি’র সদস্যরা পুলিশের উপস্থিতি বুঝতে পেরে অতর্কিত পুলিশের ওপর গুলি ও হাত বোমা ছুড়তে থাকে। পুলিশ জবাবে পল্টাগুলি ছুড়লে প্রায় আধাঘন্টা ধরে সেখানে পুলিশের সাথে জেএমবি’র সদস্যদের থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় ডিবি পুলিশের উপ-পরিদর্শক মাসুদসহ ৪ পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ ১টি পিস্তল, ৩টি হাতবোমা, ২টি চাপাতি ও একটি চাইনিজ কুড়ার উদ্ধার করে। জেএমবি সদস্যদের গোলাগুলির মুখে ডিবি পুলিশের দল ঘটনাস্থল থেকে ৪ জেএমনি সদস্যকে আটক গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, এরশাদ আলম(২৪), আশরাফুল(২৫), বেলাল হোসেন (২৭) ও আল-অমিন(২৫) তাদের বাড়ী রংপুরের পীরগাছা উপজেলার টাঙ্গাইল পাড়া গ্রামে।
ডিবি পুলিশের একটি সূত্র জানায়, গ্রেফতারকৃত জেএমবি’র সশস্ত্র সদস্যরা রংপুরে রড় ধরনের নাশকতার ছক আঁকতে ওই বৈঠক করছিল। তার আগেই তাদের গ্রেফতার করায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
প্রসঙ্গত রংপুরে চাঞ্চল্যকর জাপানী নাগরিক হোসি কুনিও ও মাজারের খাদেম রহতম আলী হত্যাসহ বাহাই নেতা রুহুল আমিনকে হত্যা চেষ্টার ঘটনায় গ্রেফতারকৃত আসামী জেএমবির রংপুর অঞ্চলের কমান্ডার মাসুদ রানা ও সদস্য ইছাহাক আলীর বাড়িও পীরগাছার পশুয়া টাঙ্গাইল পাড়া গ্রামে।
রংপুরে ৪ জেএমবি গ্রেফতার

Be the first to comment on "রংপুরে ৪ জেএমবি গ্রেফতার"