নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বুধবার রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছেন। কিন্তু এ নির্বাচনের পরপরই ‘নট মাই প্রেসিডেন্ট’ স্লোগানে বিক্ষোভ শুরু করে মার্কিনীরা। তাদের দাবি ভোট বেশি পেয়েছেন হিলারি ক্লিনটন। সুতরাং, তারই প্রেসিডেন্ট হওয়া উচিত। প্রেসিডেন্ট হওয়ার পর চলমান এ বিক্ষোভ নিয়ে ততক্ষণাৎ কোনো মন্তব্য করেননি ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার নিরবতায় বিক্ষোভ কমেনি। আমেরিকার সব রাজ্যেই এখন ট্রাম্পের বিরুদ্ধে আন্দোলন চলছে। চলমান এ বিক্ষোভের জন্য গণমাধ্যমকে দোষারোপ করলেন ট্রাম্প। তিনি শুক্রবার সকালে টুইটারে লিখেছেন, নির্বাচনটা মাত্রই স্বচ্ছ এবং সফলভাবে শেষ হল। এখন গণমাধ্যমের উস্কানিতে পেশাদার বিক্ষোভকারীরা বিক্ষোভ করছে। ভেরি আনফেয়ার!
বিক্ষোভকে ‘ভেরি আনফেয়ার’ বললেন ট্রাম্প

Be the first to comment on "বিক্ষোভকে ‘ভেরি আনফেয়ার’ বললেন ট্রাম্প"