শিরোনাম

সালমানের নতুন ছাত্র অনিল পুত্র হর্ষবর্ধন

নিউজ ডেস্ক : ছেলের ক্যারিয়ারের ভালোর জন্য তার পরামর্শদাতা হিসেবে বন্ধু সালমান খানকেই বেছে নিলেন অনিল কাপুর। সম্প্রতি রাকেশ ওমপ্রকাশ মেহেরার ‘মির্জিয়া’‌ ছবিটি দিয়ে অনিল পুত্র হর্ষবর্ধন বলিউডে তার সফর শুরু করেন। যদিও অনিল কাপুর এ ছবিতে ছেলেকে অভিনয় করতে মানা করেছিলেন। বাবার সায় না থাকলেও বড় ব্যানারের এই ছবিকেই বেছে নেন হর্ষবর্ধন কাপুর। কিন্তু, বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে তার প্রথম ছবি। অভিনয় দক্ষতা দিয়ে সমালোচকদের নজর কাড়তেও ব্যর্থ হন হর্ষবর্ধন। তাই ছেলের পরামর্শদাতা হওয়ার অনুরোধ নিয়ে অনিল এখন সালমানের দ্বারস্থ হয়েছেন। অনিল কাপুর নাকি চেয়েছিলেন রোমান্টিক হিরো হয়েই বলিউডে আত্মপ্রকাশ করুক হর্ষবর্ধন। যদিও বাবার ইচ্ছে পূরণ করেননি তিনি। তাই অনিল কাপুর এখন বলিউডে তার ছেলে হর্ষবর্ধনের পথপ্রদর্শক হিসেবে চান সাল্লু ভাইকে।‌‌‌

basic-bank

Be the first to comment on "সালমানের নতুন ছাত্র অনিল পুত্র হর্ষবর্ধন"

Leave a comment

Your email address will not be published.


*