শিরোনাম

গৃহকর্মীর অ্যাকাউন্টে ১২ হাজার কোটি টাকা!

নিউজ ডেস্ক : বাড়ি বাড়ি কাজ করে কোন রকমে দিন অতিবাহিত করেন তিনি। আবার তিনিই নাকি বিশ্বের অন্যতম ধনী নারী! বিশ্বের শীর্ষ ধনী বিল গেটসের সঞ্চিত সম্পত্তির পরিমাণ যেখানে এক লক্ষ কোটি টাকার কাছাকাছি, সেখানে ভারতের কানপুরের গৃহকর্মী ঊর্মিলা যাদবের ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে ৯,৫৭১,১৬,৯৮,৬৪৭ রুপি। বাংলাদেশি মুদ্রা যা প্রায় ১২ হাজার কোটি টাকা! সৌজন্যে ব্যাংকের একটা ‘ছোট্ট’ ভুল।

আনন্দবাজার পত্রিকার জানায়, ঊর্মিলার অ্যাকাউন্টে রুপির পরিমাণ দেখে চোখ কপালে উঠেছিল ব্যাংক অফিসারদের। সঙ্গে সঙ্গেই তার বুঝতে পারেন, বড়সড় ভুল হচ্ছে কোথাও। ভুল শুধরোতে সময় লাগল ঘণ্টা তিনেক। হ্যাঁ, ওই তিন ঘণ্টার জন্যই ভাগ্যবতী হতে পেরেছিলেন তিনি।

কিন্তু কী ভাবে ঘটল এমন আজব ঘটনা? কিছুদিন আগে প্রধানমন্ত্রীর ‘জন ধন যোজনা’য় স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় ২০০০ রুপি দিয়ে একটি অ্যাকাউন্ট খুলেছিলেন ঊর্মিলা। হঠাৎই দেখেন তার মোবাইলে ব্যাংকের একটি মেসেজ এসেছে। তাতে দেখা যাচ্ছে বিরাট অংকের রুপি টাকা জমা পড়েছে তার অ্যাকাউন্টে। কিন্তু কীভাবে এত টাকা জমা হল? কে জমা দিল? ভেবেই কূলকিনারা পাচ্ছিলেন না ঊর্মিলা। সঙ্গে সঙ্গে পাসবই নিয়ে ব্যাংকে ছোটেন তিনি। দেখা যায়, সত্যিই এই বিপুল পরিমাণ রুপি রয়েছে তার অ্যাকাউন্টে। কীভাবে এমন কাণ্ড ঘটল তা ভেবে তখন দিশেহারা ব্যাঙ্কের পদস্থ কর্তারাও। ঊর্মিলার অ্যাকাউন্টে এই অর্থের উৎস নিয়ে তদন্তও শুরু করে এসবিআই। শেষ পর্যন্ত দেখা যায়, সার্ভারের গোলযোগেই ওই বিপুল পরিমাণে অর্থ জমা পড়েছে তার অ্যাকাউন্টে। এই ঘটনার জেরে তিন ঘন্টার জন্য বিশ্বের অন্যতম ধনী নারী হয়ে উঠেছিলেন ঊর্মিলা যাদব।

কিন্তু হঠাৎই অত অর্থ পেয়ে কেমন লেগেছিল তার। খুব স্বাভাবিক ভাবেই ঘোমটার আড়াল থেকে ঊর্মিলার উত্তর, “রুপির জন্যই মানুষ খাটে। কিন্তু বিনা পরিশ্রমে পাওয়া এই অর্থের কোন মূল্য নেই আমার কাছে।

basic-bank

Be the first to comment on "গৃহকর্মীর অ্যাকাউন্টে ১২ হাজার কোটি টাকা!"

Leave a comment

Your email address will not be published.


*