শিরোনাম

বাগেরহাটে মাদ্রাসাছাত্রকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক : বাগেরহাটের মোরেলগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আলামীন শেখ (১৮) নামে এক মাদ্রাসা ছাত্রকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার রাত ৯টার দিকে খাউলিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে এ ঘটনার পর রাত সাড়ে ১০টার দিকে আলামীনের মৃত্যু হয়।

নিহত আলামীন উপজেলার চালিতাবুনিয়া গ্রামের হোসেন আলী শেখের ছেলে এবং ওলামাগঞ্জ এনইউ আলীম মাদ্রসার আলীম শাখার আবাসিক ছাত্র ছিল। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ডে ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহত আলামীনের বড় ভাই তাজুল শেখ অভিযোগ করে বলেন, রাত ৯টার দিকে আলামীন খাবার নিয়ে মাদ্রাসায় যাচ্ছিলো। পথিমধ্যে পিছন থেকে ধারালো দা দিয়ে তার ঘাড়ে কোপ দেয় প্রতিবেশী আবুল কাজীর ছেলে জুয়েল কাজী (২২)। গুরুতর জখম অবস্থায় আলামীনকে তার দুই ভাই তাজুল, সোয়াইব ও মা আকলিমা বেগম উদ্ধার করে মোরেলগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টায় আলামীন মারা যায়।

থানা পুলিশ হাসপাতালে লাশের সুরতহাল রিপোর্ট নিয়েছে। রবিবার সকালে লাশের পোস্টমর্টেম করানো হবে। ঘটনার পর থেকে অভিযুক্ত জুয়েল পলাতক রয়েছে বলে জানা গেছে।

basic-bank

Be the first to comment on "বাগেরহাটে মাদ্রাসাছাত্রকে কুপিয়ে হত্যা"

Leave a comment

Your email address will not be published.


*