শিরোনাম

নিউজিল্যান্ডে ভূমিকম্পে ৬০ বাড়ি ক্ষতিগ্রস্ত

নিউজ ডেস্ক : গত দুই দিন ধরে দফায় দফায় ভূমিকম্পে কেঁপে উঠছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ড। আর এসব ভূমিকম্পে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার ব্যাপক ক্ষতি হয়েছে। শেষ খবর পর্যন্ত ভূমিকম্পের ঘটনায় ২ জনের প্রাণহানি হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় রবিবার রাত ১১টা ২ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৫টা ২ মিনিট) ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতি হয়। এসময় জারি করা হয় সুনামি সর্তকতা।
শক্তিশালী ওই ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটার শকও অনভূত হয়। এর কয়েকঘণ্টা পর স্থানীয় সময় সোমবার দুপুর ১টা ৩৪ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৬টা ৩৪ মিনিট) ৬. ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এদিকে এসব ভূমিকম্পে রাজধানী ওয়েলিংটনে অন্তত ৬০টি ভবন ক্ষয়ক্ষতি হয়েছে, যার মধ্যে ১০টি ব্যাপক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নতুন করে আঘাত হানা ভূমিকম্পে কোনো ধরনের সুনামি সর্তকতা জারি করা হয়নি।
তবে দ্বিতীয় দফায় শক্তিশালী ভূমিকম্পের পর নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের কাইকৌরার ক্লারেন্স নদীর পানি তীর স্পর্শ করেছে। পানির তীব্রতা বৃদ্ধি পেলে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ওই এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ভূমিকম্পের ফলে পাহাড় ধসে উপকূলীয় এলাকায় সড়ক বন্ধ হয়ে গেছে। কোনো কোনো এলাকায় পাহাড় ধসের ফলে রেললাইন যোগাযোগ বন্ধ হয়েছে। মহাসড়কে সৃষ্টি হয়েছে বিমাল গর্ত।

basic-bank

Be the first to comment on "নিউজিল্যান্ডে ভূমিকম্পে ৬০ বাড়ি ক্ষতিগ্রস্ত"

Leave a comment

Your email address will not be published.


*