শিরোনাম

চিকিৎসাধীন ৩ সাঁওতালের হাতকড়া খুলে দেওয়ার জন্য রিট

নিউজ ডেস্ক : গাইবান্ধায় হাসপাতালে চিকিৎসাধীন তিন সাঁওতালের হাতকড়া খুলে দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেব নাথদের ডিভিশন বেঞ্চে আজ সোমবার এ আবেদনের ওপর শুনানি হবে। গতকাল রবিবার ইংরেজি দৈনিক ডেইলি স্টারে হাতকড়া পরিহিত অবস্থায় হাসপাতালের চিকিৎসাধীন তিন সাঁওতালকে নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, পুলিশের গুলিতে আহত হয়ে সাঁওতালরা হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের হাতে সার্বক্ষণিক হাতকড়া পরিয়ে রাখা হয়েছে, যা অমানবিক। প্রতিবেদনটি উপস্থাপন করলে হাইকোর্ট রিট আবেদন আকারে দাখিলের পরামর্শ দেন। ওই মোতাবেক ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া আজ রিট দায়ের করেন।

basic-bank

Be the first to comment on "চিকিৎসাধীন ৩ সাঁওতালের হাতকড়া খুলে দেওয়ার জন্য রিট"

Leave a comment

Your email address will not be published.


*