নিউজ ডেস্ক : শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতের জন্য পবিত্র কোরআন শরিফ, হাদিস এবং জায়নামাজ পোড়ানো হয়েছিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে দেশে জঙ্গিবাদ সৃষ্টি করা হয়েছে। যারা জঙ্গিবাদের পৃষ্ঠপোষক তাদের বিচার বাংলার মাটিতে হবেই।”
আজ শনিবার সকালে ১০টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নৌমন্ত্রী শাজাহান খান। মন্ত্রী বলেন, “জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালে মুক্তিযুদ্ধের ইতিহাস পাল্টে ফেলার চেষ্টা করেছিলেন। মুক্তিযুদ্ধ নিয়ে জিয়াউর রহমান অনেক খেলা খেলেছেন। যারা মুক্তিযোদ্ধা রয়েছেন তারা কেউই ভাবেননি যে, তারা বেঁচে থাকবেন।”
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. বদিউর রহমান বন্টিনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সভাপতি ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আলাউদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধ সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান মো. ইসমত কাদির গামা, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক এ বি সুলতান আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদ পটুয়াখালী জেলা ইউনিট কমান্ডার এম এ হালিম, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার প্রমুখ।

Be the first to comment on "বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে দেশে জঙ্গিবাদ সৃষ্টি হয়েছে : নৌমন্ত্রী"