নিউজ ডেস্ক : শেষ পর্যন্ত সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চতুর্থবারের মত ২০১৬ ব্যালন ডি’অর জয়ী হলেন পর্তুগীজ সুপারস্টার ক্রিস্তিয়ানো রোনালদো। ২০০৮, ২০১৩ ও ২০১৪ এবং ২০১৬-চারবারের এই অনন্য সাফল্য যে ভালোভাবেই উদযাপিত হবে তা বলাই বাহুল্য।
হলোও তাই। রিয়াল সতীর্থরা রোনালোদোর জন্য উপহার হিসেবে আনলেন ব্যালন ডি’অর ট্রফির আদলে তৈরি কেক।
জাপানে ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলতে ইয়োকোহামায় দলের সাথে অবস্থান করছেন রোনালদো। গত সোমবার বর্ষসেরার খেতাব লাভের পর টিম হোটেলে অধিনায়ক সের্হিও রামোস কেকটি পর্তুগিজ তারকার হাতে দেন। দুজনের ছবিটাও সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দিয়েছেন রামোস। এছাড়া আপলোড করা হয়েছে সেই মুহূর্তের একটি ভিডিও।

Be the first to comment on "রোনালদোর ব্যতিক্রমী ব্যলন ডি’অর উদযাপন (ভিডিওসহ)"