শিরোনাম

ছোটবেলাতে প্রচুর চুরি করেছি : জয়া

নিউজ ডেস্ক : ‘তখন আমি হোস্টেলে থাকতাম। আমি জুনিয়র ছিলাম।

হোস্টেলে ক্লাস এইট, ক্লাস টেনের দিদিরা থাকত। ওরা আমাকে দিয়ে চুরি করাত। আমিও চুরি করতাম। প্রচুর চুরি করেছি,’ এভাবে কলকাতায় একটি অনুষ্ঠানে নিজের ছোটোবেলার কথা শেয়ার করলেন জয়া আহসান। কলকাতার একটি গণমাধ্যমের ভিডিও বার্তা থেকে এসব কথা জানা যায়।
জয়া জানালেন, হোস্টেলে তিনি খুব মজা করতেন। সবচেয়ে বেশি মজা হতো দুর্গাপুজোর প্রসাদ বিতরণীর সময়। দিদিরা করত কী, নিজেরা চুরি না করে আমাকে দিয়ে চুরি করাত। আমি খুব ভোলাভালা, নিষ্পাপ দেখতে ছিলাম। আমি যে চুরি করতে পারি, তা আমার মুখ দেখে মনেই হতো না। তাই চুরি করাটা আমার কাছে সহজ ছিল। আর সেই ফায়দা তুলত দিদিরা। বলছিলেন জয়া।

কথাপ্রসঙ্গে তিনি আরও জানালেন, ছোটোবেলার অনেক স্মৃতিই আজও নাড়া দেয় তাকে। কোনো স্মৃতিই ভোলার নয়। দিনগুলো খুব ভালো ছিল। আজও মিস করেন ছোটোবেলার সেই দিনগুলি।

basic-bank

Be the first to comment on "ছোটবেলাতে প্রচুর চুরি করেছি : জয়া"

Leave a comment

Your email address will not be published.


*