নিউজ ডেস্ক : মহান বিজয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ টাকা মূল্যের বিশেষ একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে গণভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্মারক এবং বিশেষ সিলমোহরের মাধ্যমে ডাক টিকিট অবমুক্ত করেন।
শনিবার থেকে দেশের সব ডাকঘরে এই স্মারক ডাকটিকিট বিক্রি শুরু হবে।
এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী তারানা হালিমসহ ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একই সঙ্গে ৩, ৭, ১০ ও ১২ টাকা মূল্যের আরও চারটি ডাক টিকিট এবং ৪৫ টাকা মূল্যমানের স্যুভেনির ও দুটি বিশেষ সিলমোহর অবমুক্ত করা হয়। পাশাপাশি ১০ টাকা মূল্যমানের দুটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের দুটি ডেটা কার্ডও অবমুক্ত করেন প্রধানমন্ত্রী।
Be the first to comment on "বিজয় দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী"