শিরোনাম

সুন্দরবনে আগুন দেয়ার অভিযোগে আটক আরও ৪

নিউজ ডেস্ক : সুন্দরবনে আগুন দেয়ার অভিযোগে আরও ৪ জনকে পুলিশ আটক করেছে। রবিবার দুপুরে বনসংলগ্ন শরণখোলা উপজেলা থেকে সন্দেহভাজন এ চার জনকে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা আটক করেন।
আটক ব্যক্তিরা হলো, শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন উত্তর রাজাপুর গ্রামের রুস্তুম হাওলাদার (৫০), পশ্চিম রাজাপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে নজরুল ইসলাম (৩২), একই গ্রামের ইসাহাক হাওলাদার (৫০) ও সুলতান হাওলাদারের ছেলে সোহেল হাওলাদার (২২)।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম ফরাজি জানান, সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাংলি ফরেস্ট ক্যাম্প এলাকায় আগুন লাগার ঘটনায় ১৯ এপ্রিল শরণখোলা থানায় মামলা করা হয়। বন বিভাগের ধানসাগর স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে ৯/১০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। তিনি আরো জানান, সুন্দরবনে আগুন লাগানোর ঘটনায় জড়িত সন্দেহে ওই চারজনকে আটক করা হয়েছে। তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে ২৯ এপ্রিল একই অভিযোগে খলিলুর রহমান হাওলাদার নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। এনিয়ে সুন্দরবনে আগুন দেওয়ার অভিযোগে

basic-bank

Be the first to comment on "সুন্দরবনে আগুন দেয়ার অভিযোগে আটক আরও ৪"

Leave a comment

Your email address will not be published.


*