নিউজ ডেস্ক : ‘নিরজা’ সিনেমাটির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর শিরোপা পেলেন সোনাম কাপুর। পুরস্কার হাতে পেয়ে উচ্ছ্বসিত সোনম উইনিং স্পিচে অবাক করে দিলেন উপস্থিত দর্শকদের।
সবাইকে ধন্যবাদ জানাতে গিয়ে তিনি সন্ত্রাসবাদীদেরও ধন্যবাদ জানালেন। অবাক হচ্ছেন? আসলে সন্ত্রাসবাদী বলতে তিনি বোঝাতে চেয়েছিলেন অভিনেতাদের। ‘নিরজা’ সিনেমাটিতে সন্ত্রাসবাদীদের চরিত্রে যাঁরা অভিনয় করেছেন তাঁদেরকেই ধন্যবাদ দেওয়া উদ্দেশ্য ছিল সোনামের। তাঁর কথার কৌতুক ধরতে পারে বলিউডের আরেক অভিনেত্রী। বিষয়টা নিয়ে দুজনেই হাসতে শুরু করেন। কিন্তু সূত্রের খবর, ঘটনাটিকে তেমন ভাল চোখে দেখেননি অনেকে। বিষয়টি নিয়ে জল্পনাও শুরু হয়েছে বলিউডে। বলিউডের একাংশ মনে করছেন, পুরস্কার হাতে পেয়ে আনন্দে বিবেচনা না করেই যা খুশি বলেছেন অভিনেত্রী। – আজকাল

Be the first to comment on "সন্ত্রাসবাদীদের ধন্যবাদ জানালেন সোনাম!"