নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন শান্তিপূর্ণ নির্বাচনের রেকর্ড সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, নির্বাচন যেকোনো মূল্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের যে ওয়াদা করেছিলাম, তা অক্ষরে অক্ষরে পালন করেছি।
এই নির্বাচন শান্তিপূর্ণ নির্বাচনের রেকর্ড সৃষ্টি করেছে।
আজ বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সস্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নাসিকে শান্তিপূর্ণ নির্বাচনের একটা রেকর্ড হয়েছে বলে আমি মনে করি। এ নির্বাচন নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল। সব জল্পনা-কল্পনা অমূলক হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও উৎসবমূখর পরিবেশে হওয়ায় নারায়ণবাসীকে অভিনন্দন জানাই। সেই সঙ্গে অভিনন্দন জানাই। জনরায়ে আমাদের বিজয় হবে বলে আশা করছি।
এসময় উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, আবদুর রহমান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ।

Be the first to comment on "এই নির্বাচন শান্তিপূর্ণ নির্বাচনের রেকর্ড সৃষ্টি করেছে : ওবায়দুল"