শিরোনাম

কাজিপুরে ফল ব্যাবসায়ীকে জবাই করে হত্যা

নিউজ ডেস্ক : সিরাজগঞ্জের কাজিপুরে মজনু সেখ (৪০) নামের এক ফল ব্যবসায়ীকে জবাই করে হত্যা করা হয়েছে। তার বাড়ি উপজেলার মেঘাই গ্রামে। পুলিশ বুধবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যার সাথে জড়িত সন্দেহে মাইজবাড়ী এলাকার জামাল নামে একজনকে আটক করা হয়েছে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, মজনু মেঘাই বাজারে ফল বিক্রি করতো। মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে আর বাড়ি ফেরেনি। রাতেই তাকে অনেক খোজাখুজি করে পাওয়া যায়নি। বুধবার সকালে উপজেলার যমুনা নদীর মাইজবাড়ী চরে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খরব দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে থানায় লাশ দেখে তার স্বজনেরা সনাক্ত করেন।

এ ব্যাপারে কাজিপুর থানার ওসি সমীর কুমার কুন্ডু জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পূর্ব শত্র“তার জের ধরে এই হত্যাকান্ডটি ঘটেছে। তবে কে বা কাহারা জড়িত তাদের আইনের আওতায় আনার জন্য পুলিশের অভিযান শুরু করা হয়েছে। এ ব্যাপারে কাজিপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

basic-bank

Be the first to comment on "কাজিপুরে ফল ব্যাবসায়ীকে জবাই করে হত্যা"

Leave a comment

Your email address will not be published.


*