নিউজ ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা আগামী মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় শুরু হবে। আজ রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সারা দেশের ৪১৬টি কলেজের ১৬৪টি কেন্দ্রে সর্বমোট এক লাখ ৩৩ হাজার ৭৯৬ জন পরীক্ষার্থী ৩০টি বিষয়ে পরীক্ষায় অংশ গ্রহণ করবে।
পরীক্ষা নিতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রশাসন, সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সহযোগিতা কামনা করছে।

Be the first to comment on "জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু মঙ্গলবার"