শিরোনাম

সাম্যবাদী দলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

Exif_JPEG_420

নিউজ ডেস্ক : সাম্যবাদী দলের ১৫ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। ১৫ কমিটির সদস্যদের মধ্যে রয়েছে-দিলীপ বড়ুয়া, লুৎফর রহমান, ধীরেন সিংহ, সাইফুল ইসলাম মাস্টার, এম এ গণি, কানাই লাল তালুকদার, মহিউদ্দিন মহিম, মোশাহিদ আহমেদ, সুনীল শীল, এফ এম ইকবাল, বাবুল বিশ্বাস, এ্যাডভোকেট আনোয়ারুল হক, তাজুল উলা ফারুক, সুলতান বিশ্বাস ও ইঞ্জিনিয়ার সামসুজ্জোহা। ১৫ সদস্যের বাইরে বিকল্প সদস্য হিসেবে রয়েছেন নূরুল আমিন।
সোমবার (২ জানুয়ারি) রাজধানীর পল্টনে পিকিং গার্ডেনে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিটি নতুন এ কমিটি ঘোষণা করেন দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া।
দিলীপ বড়ুয়া জানান, গত ৩১ ডিসেম্বর বাংলাদেশের সাম্যবাদী দলের ৮ম জাতীয় সম্মেলন সম্পন্ন হয়েছে। ৫ দিনব্যাপী এ সম্মেলন ২৭ ডিসেম্বর উদ্বোধন হয়ে চলে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এতে ৪০টি জেলার প্রায় ২০০ প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সম্মেলনে ৪ সদস্যের পলিটব্যুরোসহ ১৫ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয় বলে জানান দিলীপ বড়ুয়া। এদিকে কেন্দ্রীয় কমিটি ৫ জন সংগঠক নির্বাচন করেছে। এছাড়া সম্মেলনে ৬ সদস্যের ১টি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।
এ সময় দিলীপ বড়ুয়া বলেন, বিরোধী দল হিসেবে বিএনপি’র দেউলিয়াপনা ও সাম্প্রদায়িক অপশক্তিগুলোর আঁতাতের ফলে গণতান্ত্রিক প্রক্রিয়া চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর জামায়াতে ইসলামী অভ্যন্তরীণভাবে সন্ত্রাস ও ফ্যাসিবাদী রাজনীতির অনুশীলন করে বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে নবনির্বাচিত কমিটির লুৎফর রহমান, মহিউদ্দিন মহিম, মোশাহিদ আহমেদ, বাবুল বিশ্বাস, ইঞ্জিনিয়ার সামসুজ্জোহাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

basic-bank

Be the first to comment on "সাম্যবাদী দলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা"

Leave a comment

Your email address will not be published.


*