শিরোনাম

ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি অস্ত্রসহ গ্রেফতার ৯

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মতিঝিলে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হচ্ছেন, মো. মিন্টু গাজী, মো. মাসুদুর রহমান ওরফে মাসুদ, মো. আবুল কালাম ওরফে আজাদ, মো. মামুন আহম্মেদ ওরফে মিন্টু, মো. কেরামত আলী মোল্লা, মো. মনির মন্ডল, মো. বাবুল, মো. কামাল হোসেন, ও চালক মো. পলাশ গাজী।

ডিএমপির ডিসি (মিডিয়া) মো. মারুফ হোসেন সরদার জানান, বুধবার গভীররাতে দিকে আরামবাগের নটরডেম কলেজ সংলগ্ন ফুট ওভার ব্রীজের নীচ থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি পিস্তল, ৯ রাউন্ড গুলি, ৩ টি ম্যাগাজিন, এক জোড়া হাতকড়া, একটি ওয়াকি-টকি সেট ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, তারা নিজেদের গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় অস্ত্র-গুলি প্রদর্শন করে ডাকাতি করে মালামাল লুট করে থাকে। এ ঘটনায় মতিঝিল থানায় মামলা হয়েছে।

basic-bank

Be the first to comment on "ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি অস্ত্রসহ গ্রেফতার ৯"

Leave a comment

Your email address will not be published.


*