নিউজ ডেস্ক :বহুল আলোচিত জঙ্গি নেতা, গুলশান হামলার অন্যতম পরিকল্পনাকারী নুরুল ইসলাম মারজান বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এতে সাদ্দাম হোসেন নামে তার এক সহযোগীও নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর রায়েরবাজার বেড়িবাঁধের কাছে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের সঙ্গে বন্দুকযুদ্ধে দুর্ধর্ষ ওই জঙ্গির মৃত্যু হয়।
দায়িত্বশীল পুলিশ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
একাধিক কর্মকর্তা বলছেন, মারজানকে ধরতে কাউন্টার টেরোরিজম ইউনিটের অভিযানের অংশ হিসেবেই রায়েরবাজারের বেড়িবাঁধ এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় মারজান ও তার দুই সঙ্গী ধরা পড়ে।
এসময় তাদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়। তাতে মারজান ও সাদ্দাম নিহত হলেও অপর জন পালিয়ে যায়।
ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের একজন কর্মকর্তা বলেছেন, ছবি দেখে তারা দুইজনের পরিচয় নিশ্চিত হয়েছেন।
বন্দুকযুদ্ধে জঙ্গি মারজান ও তার সঙ্গী নিহত

Be the first to comment on "বন্দুকযুদ্ধে জঙ্গি মারজান ও তার সঙ্গী নিহত"