নিউজ ডেস্ক : অভিনয় আর ভাল লাগছে না অভিনেতা অর্জুন রামপালের৷ এবার মনে হয় পাকাপাকিভাবে রাজনীতিতেই হাত পাকাতে চাইছেন তিনি৷ আর সেই কারণেই মনে হয় বিজেপি অফিসে পৌঁছে গেলেন অভিনেতা৷
মঙ্গলবার আচমকাই বিজেপি অফিসে পৌঁছে গেলেন অর্জুন রামপাল৷ বিজেপি অফিসে অভিনেতার আচমকা আবির্ভাবকে কেন্দ্র করে বলিউডে কানাঘুষা শুরু হয়ে গেছে৷ অভিনেতা পাকাপাকিভাবে রাজনীতিতে যোগ দিতে চলেছেন কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন৷ যদিও এখনই রাজনীতিতে যোগ দিচ্ছেন না বলেই জানিয়েছেন ‘রক অন’ অভিনেতা৷ সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, ‘আমি রাজনীতিবিদ নই, এখানে রাজনীতির জন্যও আসিনি৷ আমি শুধু কেমনভাবে দলের প্রতি নিজের সমর্থন বজায় রাখতে পারব, তা জানতে এখানে এসেছি। ’
অর্জুনের বিজেপি অফিসে আগমন কেবলই যেমন-তেমন আগমন যে নয়, তা যেন ধরেই নিয়েছে বলিউড৷ বলিউডে কান পাতলে এখন একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে, ‘তবে কি রাজনীতিতেই পাকাপাকিভাবে যোগ দিতে চলেছেন অর্জুন?’
সূত্র: সংবাদ প্রতিদিন

Be the first to comment on "হঠাৎ বিজেপি অফিসে অর্জুন রামপাল, কারণ কী?"