নিউজ ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোর বিমানবন্দরে ৬৬ যাত্রী ও চার ক্রু নিয়ে অবতরণ করা জেট এয়ারওয়েজের একটি উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে গেছে।
শনিবার সন্ধ্যার এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে এনডিটিভি।
দুর্ঘটনাকবলিত উড়োজাহাজটি থেকে সব যাত্রী ও ক্রুদের নিরাপদে নামিয়ে আনার কথা এক বিবৃতিতে জানিয়েছে জেট এয়ারওয়েজ।
বলেছে, “জেট এয়ারওয়েজের দিল্লি থেকে ইন্দোরে যাওয়া ফ্লাইট ৯ডব্লিউ-২৭৯৩ অবতরণ করার পর রানওয়ে থেকে ছিটকে পড়েছে।
উড়োজাহাজের আরোহী ৬৬ জন অতিথির সবাই এবং চার ক্রু’কে নিরাপদে বিমান থেকে নামিয়ে টার্মিনাল ভবনে নেওয়া হয়েছে।”
ঘটনার কারণ অনুসন্ধানে বিমানটি পরীক্ষা করা হচ্ছে এবং জেট এয়ারওয়েজের একটি টিম উড়োজাহাজটিকে বিমানবন্দরের টারমাকে নিয়ে যেতে কাজ শুরু করেছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

Be the first to comment on "৬৬ যাত্রী নিয়ে রানওয়ে থেকে ছিটকে গেল বিমান"