নিউজ ডেস্ক : কর্মদিবসে গুলিস্তান ও এর আশপাশের এলাকার ফুটপাতে দিনের বেলা কোনো হকার বসতে পারবেন না। এই সিদ্ধান্ত আগামী রোববার থেকে কার্যকর করার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।
আজ বুধবার দুপুরে নগরভবনে হকার নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। দিনের বেলা বসতে পারলেও অবশ্য সন্ধ্যা সাড়ে ছয়টার পর হকাররা গুলিস্তান এলাকায় বসতে পারবেন বলে জানিয়েছেন মেয়র।
এছাড়া তালিকাভুক্ত হকাররা যদি আবেদন করে তাহলে তাদের বিদেশ পাঠানোসহ বিকল্প কর্মসংস্থানে সহযোগিতা করা হবে বলেও জানিয়েছেন মেয়র।

Be the first to comment on "গুলিস্তানে দিনের বেলা বসতে পারবে না হকাররা"