শিরোনাম

মিয়ানমারে ক্ষমা পেলেন ছয় বাংলাদেশি জেলে

নিউজ ডেস্ক : মিয়ানমারে সাজা চলাকালে ছয় বাংলাদেশি জেলেকে ক্ষমা করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। তাঁদের এখন বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে।

আজ শুক্রবার মিয়ানমারের প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
মিয়ানমার নিউজ এজেন্সির বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এসব তথ্য জানায়।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, গত বছরের ৯ নভেম্বর টেকনাফের কাছে মিয়ানমারের জলসীমায় অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে ওই ছয় বাংলাদেশি জেলেকে আটক করা হয়। মিয়ানমারে সাজা ভোগ করছিলেন তাঁরা। দেশটির প্রেসিডেন্ট ক্ষমা করায় তাঁদের এখন বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

প্রতিবেদনে আরো বলা হয়, মিয়ানমার ইমিগ্রেশন অ্যান্ড পপুলেশন বিভাগ ওই ছয় বাংলাদেশিকে দেশে ফেরত পাঠাবে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে তাঁদের ফেরত পাঠানো হবে।

basic-bank

Be the first to comment on "মিয়ানমারে ক্ষমা পেলেন ছয় বাংলাদেশি জেলে"

Leave a comment

Your email address will not be published.


*