শিরোনাম

সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক ডেকেছেন খালেদা জিয়ার

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল সোমবার দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। রাত সাড়ে আটটায় খালেদা জিয়ার সভাপতিত্বে তাঁর গুলশান রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপি কার্যালয় সূত্রে জানা যায়, চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, দলের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন এবং নেতাকর্মীদের মধ্যে বিরাজমান কোন্দল নিয়ে বৈঠকে আলোচনা হবে। ১৯ মার্চ অনুষ্ঠিত বিএনপির জাতীয় কাউন্সিলের পর এটি হচ্ছে সিনিয়র নেতাদের সঙ্গে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দ্বিতীয় বৈঠক।

basic-bank

Be the first to comment on "সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক ডেকেছেন খালেদা জিয়ার"

Leave a comment

Your email address will not be published.


*