শিরোনাম

শপথের অপেক্ষায় ট্রাম্প, ঐক্যবদ্ধ যুক্তরাষ্ট্র গড়ার অঙ্গীকার

নিউজ ডেস্ক : শপথ নেওয়ার আগে ঐক্যবদ্ধ যুক্তরাষ্ট্র গড়ার অঙ্গীকার করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ওয়াশিংটন ডিসির লিঙ্কন মেমোরিয়ালে এক কনসার্টে উৎফুল্ল সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প এ অঙ্গীকার করেন। ভাষণে পরিবর্তনেরও প্রতিশ্রুতি দেন তিনি।
এর আগে ট্রাম্প ভার্জিনিয়ায় আর্লিংটন জাতীয় সমাধিতে শ্রদ্ধা জানান।
ট্রাম্পের অভিষেক উপলক্ষ্যে বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় ‘মেক আমেরিকা গ্রেট এগেইন! ওয়েলকাম সেলিব্রেশন কনসার্ট শুরু হয়।
কনসার্টের শেষে এক সংক্ষিপ্ত ভাষণে ট্রাম্প বলেন, ‘আমরা আমাদের দেশকে ঐক্যবদ্ধ করে গড়ে তুলব। ’
তিনি আরও বলেন, “আমরা আমাদের সব মানুষের জন্য আমেরিকাকে অসাধারণ করে তুলব। ”
একইসঙ্গে তিনি জনগণের জন্য ফের চাকরি সৃষ্টির প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি সামরিক বাহিনীকে সমৃদ্ধ করা এবং সীমান্তকে সুরক্ষিত করারও অঙ্গীকার করেন।
ট্রাম্প বলেন, ‘বহু দশক ধরে আমাদের দেশের জন্য যা করা হয়নি, আমরা তা করব। পরিবর্তন আসবে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, পরিবর্তন আসবে।

basic-bank

Be the first to comment on "শপথের অপেক্ষায় ট্রাম্প, ঐক্যবদ্ধ যুক্তরাষ্ট্র গড়ার অঙ্গীকার"

Leave a comment

Your email address will not be published.


*