নিউজ ডেস্ক: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার রাত সাড়ে ৩টায় মুম্বাইয়ের হলি ফ্যামিলি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বুধবার সকালে তার ব্যক্তিগত সহকারি আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি ময়মনসিংহ-১ (হালুয়াঘাট) আসন থেকে পরপর চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

Be the first to comment on "সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন মারা গেছেন"