শিরোনাম

শিবগঞ্জে চাচার হাতে ভাতিজা খুন

নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে চাচার মারধরে নিহত হয়েছেন আলমগীর (৩২) নামের এক যুবক। শুক্রবার (জানুয়ারি) বিকেলে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ওই গ্রামের খাইরুল ইসলামের ছেলে আলমগীর হোসেনের (৩২) সঙ্গে জমিজমাসংক্রান্ত ব্যাপারে তার চাচা এনামুল হক এবং চাচাতো ভাই নিপু (২৬) ও ফাইজুদ্দিনের (২৩) সঙ্গে বিরোধ চলে আসছিল। এ বিষয় নিয়ে বিকেলে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে চাচা এনামুল হক ও চাচাতো ভাই নিপু ফাইজুদ্দিন লাঠি দিয়ে আলমগীরের মাথা ও শরীরে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সন্ধ্যা ৬টার দিকে মারা যান তিনি।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার এসআই মুরাদ আলি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

basic-bank

Be the first to comment on "শিবগঞ্জে চাচার হাতে ভাতিজা খুন"

Leave a comment

Your email address will not be published.


*