শিরোনাম

জাপান যাচ্ছেন ২৫ পৌর মেয়র

নিউজ ডেস্ক: জাপান সফরে যাচ্ছেন নির্বাচিত ২৫ পৌর মেয়র। স্ট্রেংদেনিং পৌরসভা গভার্নেন্স প্রজেক্ট (এসপিজিপি)-এর আওতায় বাংলাদেশের ২৫ জন নির্বাচিত পৌর মেয়রকে পৌরসভার সক্ষমতা বৃদ্ধির কর্মকৌশল নির্ধারণের উদ্দেশ্যে সপ্তাহব্যাপি পরিদর্শনের জন্য জাপানের শিজুকা শহরে প্রেরণ করা হচ্ছে। জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)-র সহায়তায় ও বাংলাদেশ সরকারের অর্থায়নে এ সফরে যাচ্ছেন এসব পৌর মেয়র।

এ উপলক্ষে জাইকা বাংলাদেশ কার্যালয়ে সাংবাদিকদের নিয়ে একটি মিডিয়া সেশনের আয়োজন করা হয়। ওই সেশনে বাংলাদেশে জাইকার প্রধান প্রতিনিধি মিকিও হাতায়েদা পৌর মেয়রদের দায়িত্বশীলতা ও কর্মদক্ষতার সঙ্গে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান। জাইকার জনসংযোগ কর্মকর্তা অয়ন দেবনাথ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

মেয়রগণ জাপান সফরের অভিজ্ঞতা থেকে লাভবান হয়ে নিজ নিজ পৌরসভার উন্নয়নে কাজ করবেন বলে উক্ত মিডিয়া সেশনে আশাবাদ ব্যক্ত করা হয়। মিডিয়া সেশনে ইয়োশি নাকামুরা, প্রকল্প পরামর্শক, স্ট্রেংদেনিং পৌরসভা গভার্নেন্স প্রজেক্ট (এসপিজিপি) জাপান সফরের বিভিন্ন দিক তুলে ধরেন।

প্রসঙ্গত উল্লেখ্য যে, পৌরসভাসমূহের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকার অধিদফতরের অধীনে জাইকার সহায়তায় মধ্য-দীর্ঘ মেয়াদি এসপিজিপি প্রকল্প গ্রহণ করা হয়েছে, যার মাধ্যমে ২০২৫ সাল নাগাদ পর্যায়ক্রমে বাংলাদেশের সকল পৌরসভার অধিকতর সক্ষমতা অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এই প্রকল্পের প্রথম পদক্ষেপ হিসেবে ইতোমধ্যেই সাতটি পাইলট পৌরসভা নির্বাচন করা হয়েছে যেখানে এই প্রকল্পের প্রথম পর্যায়ের কর্মসূচি পরিচালনা করা হবে। সে কর্মসূচির কৌশল নির্ধারণ করতেই ২৫ জন পৌর মেয়রকে জাপানের শিজুকা শহর পরিদর্শনে প্রেরণ করা হছে। আগামী শনিবার (১৪ মে) পৌর মেয়রগণ জাপানের উদ্দেশে যাত্রা করবেন এবং ২১ মে বাংলাদেশে ফিরে আসবেন।

basic-bank

Be the first to comment on "জাপান যাচ্ছেন ২৫ পৌর মেয়র"

Leave a comment

Your email address will not be published.


*