নিউজ ডেস্ক : নড়াইলের লোহাগড়ায় এক মাদক পাচারকারীকে আটক করেছে লাহুড়িয়া ফাড়ি পুলিশ। সুত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারী) বিকাল পৌনে ৩টার দিকে লোহাগড়া থানাধীন লাহুড়িয়া পুলিশ ফাড়ির এস আই মো: সাঈদ হোসেন ও এএসআই শফিক আহম্মেদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে মাগুরা জেলার মোহাম্মাদপুর উপজেলার হরেকৃষ্ণপুর গ্রামের শাহাদত শেখ’র ছেলে শফিকুল শেখ (২০) কে ২০পিচ ইয়াবা ট্যাবলেট সহ লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের এগারনলী গ্রামের কোমরের ইটভাটার সামনে কাঁচা রাস্তার ওপর থেকে হাতেনাতে আটক করেছে। এ ঘটনায় লোহাগড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
লোহাগড়ায় ২০ পিচ ইয়াবাসহ আটক ১
লোহাগড়ায় ২০ পিচ ইয়াবাসহ আটক ১
Be the first to comment on "লোহাগড়ায় ২০ পিচ ইয়াবাসহ আটক ১"