নিউজ ডেস্ক : তুরস্ক অভিবাসী গ্রহণের দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক হাইকমিশনার এ পরিসংখ্যান প্রকাশ করেছেন।
পরিসংখ্যানে বলা হয়েছে, তুরস্কে বাস করছে ৩১ লাখ উদ্বাস্তু, আর পাকিস্তানে রয়েছে ১৬ লাখ উদ্বাস্তু। তৃতীয় স্থানে থাকা লেবাননে রয়েছে ১১ লাখ উদ্বাস্তু। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে ৯ লাখ ৭৯ হাজার ৪০০ জন, ইথিওপিয়ায় সাত লাখ ৩৭ হাজার ১০০ জন, জর্ডানে ছয় লাখ ৬৪ হাজার ১০০ জন, লিবিয়ায় পাঁচ লাখ ৫২ হাজার ৪০০, শাদে চার লাখ ২০ হাজার, সুদানে তিন লাখ ৫৬ হাজার ৪৭ জন, অস্ট্রিয়ায় এক লাখ ৫৩ হাজার ১১৯ জন, ফ্রান্সে দুই লাখ, জার্মানিতে তিন লাখ ১৬ হাজার ১১৫ জন অভিবাসী রয়েছে।

Be the first to comment on "অভিবাসী গ্রহণে প্রথম তুরস্ক, দ্বিতীয় পাকিস্তান"