নিউজ ডেস্ক: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এক বৌদ্ধ ভিক্ষুকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাতে উপজেলার উপর চাকপাড়া বৌদ্ধ বিহারে এই হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ জানিয়েছে।
বাংলাদেশের বিভিন্ন স্থানে সম্প্রতি হিন্দু পুরোহিত এবং খ্রিস্টান যাজক হত্যাকাণ্ডের সঙ্গে ধরন মিললেও তার সঙ্গে এর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নাইক্ষ্যংছড়িতে নিহত মং শৈ উ (৭০) চাকপাড়া বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ছিলেন।
নাইক্ষ্যংছড়ি থানার উপ-পরিদর্শক কাজী আহসান গণমাধ্যমকে বলেন, শুক্রবার রাতে বিহারের পাশে একটি মেডিটেশন কেন্দ্রে বসে ধ্যান করছিলেন মং শৈ উ। এ সময় দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে।
সকালে খাবার দিতে গিয়ে জনাচাক নামের স্থানীয় এক ব্যক্তি মং শৈ উ’র লাশ দেখে থানায় খবর দেন।
লাশ এখনও ঘটনাস্থলে রয়েছে বলে এসআই আহসান জানিয়েছেন।

Be the first to comment on "নাইক্ষ্যংছড়িতে ধ্যানরত বৌদ্ধ ভিক্ষুকে গলা কেটে হত্যা"