নিউজ ডেস্ক: আসন্ন কাউন্সিল উপলক্ষে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের উদ্যাগে ‘শেখ হাসিানার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়েছে। আজ (রোববার) সকাল ১০টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ সেমিনার অনুষ্ঠিত হবে।
দলের দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেমিনারে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম সেমিনারে সভাপতিত্ব করবেন। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান।

Be the first to comment on "আ.লীগের উন্নয়ন বিষয়ক সেমিনার আজ"