শিরোনাম

জুলহাজ-তনয় হত্যার ঘটনায় গ্রেফতার ১

নিউজ ডেস্ক: রাজধানীর কলাবাগানে মার্কিন দূতাবাসের সাবেক প্রটোকল অফিসার ও দাতা সংস্থা ইউএস এইডের কর্মকর্তা জুলহাস মান্নান ও তার বন্ধু থিয়েটার কর্মী মাহবুব তনয় হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট শনিবার রাতে কুষ্টিয়া থেকে ওই্ ব্যক্তিকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মারুফ হোসেন সরদার।

তবে গ্রেফতারকৃতের নাম-পরিচয় জানানো হয়নি। এবিষয়ে রোববার ১১টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ডিএমপি।

প্রসঙ্গত, গত ২৫ এপ্রিল কলাবাগানে ৩৫ উত্তর ধানমন্ডির বাড়ির দোতলার বাসায় ঢুকে জুলহাজ ও তার বন্ধু তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

জুলহাজ সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির আপন খালাতো ভাই ও ‘রূপবান’ নামক একটি পত্রিকার সম্পাদক। পত্রিকাটির মূল বিষয়বস্তু লিঙ্গ সমতা প্রতিষ্ঠা। মাহবুব ছিলেন নাট্যকর্মী।

basic-bank

Be the first to comment on "জুলহাজ-তনয় হত্যার ঘটনায় গ্রেফতার ১"

Leave a comment

Your email address will not be published.


*