শিরোনাম

আবারও ধাওয়া খেল ‘আসল’ বিএনপি

নিজস্ব প্রতিবেদক : আসল বিএনপির মিছিলে বিএনপির কর্মীদের ধাওয়া। ছবি: হাসান রাজারাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘জনতার উচ্চ আদালত’ বসাতে গিয়ে আবারও ধাওয়া খেয়েছে ‘আসল’ বিএনপি। আজ মঙ্গলবার বেলা সোয়া একটার দিকে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, কামরুল হাসান নাসিমের নেতৃত্বাধীন ‘আসল’ বিএনপির কয়েকজন নেতা-কর্মী আজ দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার চেষ্টা করেন। অনেক আগের দেওয়া ঘোষণা অনুযায়ী, তাঁরা বিএনপির কার্যালয়ে জনতার উচ্চ আদালত বসাতে সেখানে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু এর আগেই তাঁরা বিএনপির নেতা-কর্মীদের ধাওয়ার মুখে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, একটি মিছিল নিয়ে কিছুসংখ্যক নেতা-কর্মী কার্যালয়ের দিকে এগোচ্ছিলেন। বিষয়টি আঁচ করতে পেরে কেন্দ্রীয় কার্যালয়ে থাকা বিএনপির নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে মিছিলকারীদের ধাওয়া দেন। ধাওয়ার মুখে তাঁরা পালিয়ে যান।
গত ২৬ নভেম্বর বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে একটি সমাবেশে কামরুল হাসান বলেছিলেন, ‘জাতীয়তাবাদী জনতার নিম্ন আদালতে’ তাঁরা বিএনপির গঠনতন্ত্র স্থগিতের রায় পেয়েছেন। পরবর্তী ৩৪ দিনের মধ্যে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে উচ্চ আদালত বসবে। সেখানে বিএনপি সম্পর্কে জনতা পরবর্তী রায় দেবেন। এরপর গত ২জানুয়ারি তাঁর অনুসারীরা বিএনপির কার্যালয়ে যাওয়ার চেষ্টা করলে বিএনপির নেতা-কর্মীদের হামলার মুখে পড়ে। এরপর ১৭ জানুয়ারি আবারও একই চেষ্টা করে ধাওয়ার মুখে পড়েন আসল বিএনপির নেতা-কর্মীরা।

basic-bank

Be the first to comment on "আবারও ধাওয়া খেল ‘আসল’ বিএনপি"

Leave a comment

Your email address will not be published.


*