শিরোনাম

মালয়েশিয়ায় বাংলা ভাষা ছড়িয়ে দিতে ছুটছেন মিরান

নিউজ ডেস্ক : বাংলা একাডেমি এবং মালয়েশিয়া ভাষা ইনিস্টিটিউটকে একসূত্রে গাঁথার চেষ্টা করছেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি তরুণ মিনহাজ উদ্দিন মিরান। দেশটিতে অবস্থানরত অসংখ্য বাংলাদেশিরা যেন তাদের মাতৃভাষায় বই প্রকাশ করতে পারেন, সে জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনার নির্মাণের উদ্যোগ গ্রহণেও আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে মালয়েশিয়া ভাষা ইনিস্টিটিউটের সম্মানিত ডিরেক্টর জেনারেল প্রফেসর দাতুশ্রী হাজী আব্দুল আজিজ বিন আব্বাসের সঙ্গে আলোচনাও সেরেছেন তিনি।

এ বিষয়ে নিজের ফেসবুকে স্টেটাস দিয়ে তিনি লিখেছেন, মালয়েশিয়ায় অবস্থানরত ১০ লক্ষাধিক বাংলাদেশি প্রবাসীরা যাতে বাংলা ভাষায় বই পত্র প্রকাশ করতে পারে তার অনুমতি চেয়ে আবেদন করেছি। চেষ্টা করছি বাংলা একাডেমি ও মালয়েশিয়া জাতীয় ভাষা ইনস্টিটিউটের যৌথ আয়োজনে কিছু করার। তাদেরকে আমাদের ভাষা আন্দোলন ও জাতির পিতার ভূমিকা সংবলিত একটি লেখা বাংলা ও মালে ভাষায় দিয়ে এসেছি এবং তাতে আমাদের কিছু অধিকারের কথা জুড়ে দিয়ে এসেছি।

তিনি আরো লিখেছেন, সবচেয়ে গৌরবের বিষয় হচ্ছে সরকারিভাবে কথা চালাচালি হলে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনার নির্মাণে সকল প্রকার সহযোগিতা করবে বলে ডিরেক্টর জেনারেল মহোদয় কথা দিয়েছেন।

‘দেখি কতদূর যেতে পারি..’, এভাবেই আশাজাগানিয়া অনুভূতির প্রকাশ ঘটিয়েছেন স্টেটাসের শেষে। বাংলাদেশ থেকে আইনের অধ্যায়ন শেষে স্কলারশিপ নিয়ে মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালয়াতে উচ্চশিক্ষা গ্রহণে যান মিরান। অধ্যয়নের পাশাপাশি মালয়েশিয়ায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড ও আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত তিনি।

basic-bank

Be the first to comment on "মালয়েশিয়ায় বাংলা ভাষা ছড়িয়ে দিতে ছুটছেন মিরান"

Leave a comment

Your email address will not be published.


*