নিউজ ডেস্ক : ক্যারিয়ারে প্রথমবারের মতো দুবাই ওপেনেরে শিরোপা জিতলেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে। স্প্যানিশ ফার্নান্দো ভারডেসকোকে সরাসরি সেটে হারিয়ে বছরের প্রথম শিরোপা জয় করলেন নম্বর ওয়ান তারকা মারে।
ফাইনালের এ ম্যাচটিতে মারে ৬-৩, ৬-২ গেমে ভারডেসকোকে সরাসরি সেটে হারিয়েছেন। ম্যাচটির ব্যাপ্তি ছিল ১ ঘন্টা ১৪ মিনিট।
শিরোপা জিতে মারে বলেন, ‘প্রথমবারের মতো এ শিরোপা জিতে আমি অবশ্যই খুবই আনন্দিত। এর ফলে বছরের শুরুটা খুবই সুন্দর হলো।’
এটি মারের ২০১৭ সালের প্রথম শিরোপা। আর ক্যারিয়ারের ৪৫তম শিরোপা। এর ফলে নোভাক জকোভিচকে পেছনে ফেলে শীর্ষস্থানটি আরও মজবুত করলেন মারে।
দুবাই ওপেনের শিরোপা জিতলেন মারে

Be the first to comment on "দুবাই ওপেনের শিরোপা জিতলেন মারে"