শিরোনাম

বুকে ব্যথা মানেই হার্টের সমস্যা নয়

[ File # csp11294878, License # 2472772 ] Licensed through http://www.canstockphoto.com in accordance with the End User License Agreement (http://www.canstockphoto.com/legal.php) (c) Can Stock Photo Inc. / woodoo

নিউজ ডেস্ক : বুকে ব্যথা হলেই আমরা আতঙ্কিত হয়ে পড়ি। হার্টের সমস্যা ভেবে বসি। কিন্তু বুকে ব্যথা মানেই ভয়ের কারণ নেই।

কারণ হার্টের সমস্যা ছাড়াও আরও বিভিন্ন কারণে হতে পারে বুকে ব্যথা। জেনে নেওয়া যাক কী সেই কারণ-

অ্যাসিডিটি

অ্যাসিডিটি থেকে বুকে ব্যথা হয়। পাকস্থলীতে যে অ্যাসিড তৈরি হয়, তা ইসোফেগাস (পাকস্থলীর সঙ্গে গলার সংযোগকারী টিউব) দিয়ে উপরে উঠে এলে বুকে ব্যথা হয়। সাধারণভাবে পাঁজরের নীচে ডানদিক ঘেঁষে এই ব্যথা হয়।

পেশীতে টান

ভারী জিনিস তোলার কারণে অনেক সময় পেশীতে টান ধরে। যার জন্যই বুকে ব্যথা হয়।

করোনারি আর্টারি ডিসিজ (সিএডি)

হার্ট অ্যাটাক নয়, তবে হ্যাঁ উদ্বেগজনক। সিএডি হচ্ছে হৃদপিণ্ডের ধমনীগুলিতে ব্লকেজ। যার ফলে হৃত্পেশীতে রক্ত ও অক্সিজেন সঞ্চালন বাধা পায়। তখনই বুকে ব্যথা হয়।

পালমোনারি এমবলিজম

ফুসফুসে সমস্যার কারণেও বুকে ব্যথা হয়।

নিউমোনিয়া ও নিউরাইটিস

বুকে ও ফুসফুসে কফ বসে সংক্রমণ হতে পারে। যার ফলে নিঃশ্বাস নেওয়ার সময়, কাশতে গেলে বুকে ব্যথা লাগে।

basic-bank

Be the first to comment on "বুকে ব্যথা মানেই হার্টের সমস্যা নয়"

Leave a comment

Your email address will not be published.


*