নিউজ ডেস্ক : মডেল অভিনেত্রী নাবিলা ইসলাম অভিনীত ‘এন্টি স্মোকিং’ (ধূমপান বিরোধী) এর একটি বিজ্ঞাপন সম্প্রতি প্রচারে এসেছে। দেশের বিভিন্ন টিলিভিশন চ্যানেলে এই বিজ্ঞাপনটি প্রচারের পর থেকেই প্রশংসায় ভাসছেন নাবিলা!
‘এন্টি স্মোকিং’র এই বিজ্ঞাপনটি প্রচারের আসে ক’দিন আগে। এরপর থেকেই সবাই বিজ্ঞাপনটির সঙ্গে সঙ্গে আমার কাজের প্রশংসা করছেন বলে বেশ উচ্ছ্বসিত নাবিলা নিজেও। আগামীতেও আরো ভালো কাজ দর্শকদের উপহার দিতে চান তিনি। কারখানা প্রডাকশন হাউজের ব্যানারে এই বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন শরাফ আহমেদ জীবন। ‘এন্টি স্মোকিং’র এই বিজ্ঞাপনে নাবিলার সহশিল্পী নাজনীন আকতার চুমকি এবং রণ।
বিজ্ঞাপনের পাশাপাশি নাবিলার কয়েকটি ধারাবাহিক নাটক বিভিন্ন চ্যানেলে প্রচারিত হচ্ছে। এরমধ্যে রাজের ‘নয় ছয়’, শাকিলের ‘সম্রাট’, রাফাতের ‘কলিং বেল’। তাছাড়া আগামীতে ঈদ উপলক্ষে আরো কয়েকটি নাটকের কাজ করবেন বলেও জানা গেছে।

Be the first to comment on "বিজ্ঞাপন করে প্রশংসার ভাসছেন নাবিলা"