শিরোনাম

কলকাতায় নারী উৎসবে স্পিকার রোকেয়া প্রাচী

নিউজ ডেস্ক : ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়া আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী চলচ্চিত্র উৎসব। কলকতার নন্দন পার্কে চলবে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত চলবে এই উৎসব। আজ বুধবার বিকাল ৫টা ৩০ মিনিটে এই উৎসবে উপলক্ষে এক বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে। এতে বাংলাদেশ থেকে নারী নির্মাতা এবং অভিনেত্রী রোকেয়া প্রাচী স্পিকার হিসেবে বক্তব্য রাখবেন।

সেমিনারে অংশ নিতে গতকাল মঙ্গলবার বিকালে কলকাতায় রওনা হয়েছেন রোকেয়া প্রাচী। সেমিনারে সঞ্চালক হিসেবে উপস্থিত থাকবেন চলচ্চিত্র নির্মাতা অনুমিতা দাশগুপ্ত। স্পিকার হিসেবে আরও উপস্থিত থাকবেন রীতা দত্ত ও অবন্তিকা চক্রবর্তী।

রোকেয়া প্রাচী বলেন, একজন নারী নির্মাতা এবং অভিনেত্রী হিসেবে সেমিনারটিতে স্পিকার হিসেবে অংশ নেওয়াটা আমার জন্য সম্মানের। বাংলাদেশের নারীদের উন্নয়ন, সমাজে তাদের অবস্থান এবং সার্বিকভাবে চলচ্চিত্রে নারীদের ভূমিকা বিশেষভাবে তুলে ধরতে পারারও একটি সুযোগ এটি।

basic-bank

Be the first to comment on "কলকাতায় নারী উৎসবে স্পিকার রোকেয়া প্রাচী"

Leave a comment

Your email address will not be published.


*