শিরোনাম

শঙ্কায় বাংলাদেশ

নিউজ ডেস্ক : ম্যাচ না জিতলেও ড্র করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। চতুর্থ দিনে সে আশাও জাগিয়েছিলেন। তবে পঞ্চম দিনের শুরুতেই ব্যাটসম্যানদের আশা যাওয়ার মিছিলে হারের শঙ্কা চেপে ধরেছে বাংলাদেশকে। ইতো মধ্যেই সাজঘরে ফিরে গেছেন প্রথম সারির পাঁচ ব্যাটসম্যান। এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১১৩ রান।

চতুর্থ দিনে লঙ্কানদের দেওয়া ৪৫৭ রানের লক্ষ্যে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালোই করেছিল বাংলাদেশের দুই ওপেনার তামিম ও সৌম্য। তামিম ইকবাল ১৩ রানে এবং টি-টোয়েন্টি স্টাইলে ব্যাট করে ৫৩ রানে অপরাজিত ছিলেন সৌম্য সরকার।

পঞ্চম দিনে ব্যাট করতে নেমে শুরতেই সবাইকে হতাশ করে সৌম্য। দিনের দ্বিতীয় বলেই গুনারত্নের বলে বোল্ড বাঁহাতি এই ওপেনার। আউট হতে পারতেন প্রথম বলেই। তবে শর্ট লেগ ফিল্ডার ক্যাচটি না ধরতে পারায় বেঁচে যান তিনি। পরের বলে সৌম্য ডিফেন্স করেছিলেন। তবে বল তার ব্যাট ফাঁকি দিয়ে লাগলো স্টাম্পে। এত ‘সফট ডিসমিসাল’ যে কেউই শুরুতে বুঝতে পারেননি কি হয়েছে।

basic-bank

Be the first to comment on "শঙ্কায় বাংলাদেশ"

Leave a comment

Your email address will not be published.


*