শিরোনাম

গাজীপুরে সাড়ে ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

নিউজ ডেস্ক: গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ রেলরুটে হাওড় এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে প্রায় সাড়ে ছয় ঘণ্টা ওই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে ট্রেনটি উদ্ধার করা হলে সোমবার (২৩ মে) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলরুটে ট্রেন চলাচল শুরু হয়।

জয়দেবপুর রেল জংশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. দাদন মিয়া জানান, ভাওয়াল গাজীপুর এলাকায় রোববার (২২ মে) দিনগত রাত ২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। ওই সময় থেকে ঢাকা-ময়মনসিংহ রেল রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এ কারণে জয়দেবপুরে যমুনা ও বলাকাসহ কয়েকটি ট্রেন প্রায় সাড়ে ছয় ঘণ্টা আটকা পড়ে থাকে। ট্রেনটি উদ্ধার করা হলে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে তিনি জানান।

basic-bank

Be the first to comment on "গাজীপুরে সাড়ে ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু"

Leave a comment

Your email address will not be published.


*