শিরোনাম

জুটি ভাঙলেন কাটার মাস্টার

নিউজ ডেস্ক : ঐতিহাসিক শততম টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে বড় জুটি নিয়ে লাঞ্চে গিয়েছিল শ্রীলঙ্কা। দিনের দ্বিতীয় ওভারে মেহেদী মিরাজের উইকেটের পর আর উইকেটের দেখা পাচ্ছিল না বাংলাদেশ। তবে লাঞ্চের পর সেই আক্ষেপ ঘুচল। কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের ম্যাজিকে মুশফিকুর রহিমের গ্লাভসে ধরা পড়লেন কুশল মেন্ডিস। আউট হওয়ার আগে তিনি ৯১ বলে ৩৬ রান করেন। অন্যপ্রান্তে ৭৫ রান নিয়ে অপরাজিত আছেন দিমুথ করুণারত্নে। দ্বিতীয় উইকেট জুটিতে এই দুজন ৮৬ রান তুলেছিলেন।

পি সারা ওভালে বিনা উইকেটে ৫৪ রান নিয়ে তৃতীয় দিন শেষ করে স্বাগতিক শ্রীলঙ্কা। ২৫ অপরাজিত থাকা করুণারত্নে আজ হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন ৯২ বলে। লাঞ্চের আগ পর্যন্ত ১৩৩ বলে ৬ বাউন্ডারিতে করেছেন ৬৭* রান। কুশল মেন্ডিস অপরাজিত আছেন ৩৬ রানে। একমাত্র উইকেটটি তুলে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তার দারুণ এক বলে বোল্ড হয়ে যান উপুল থারাঙ্গা (২৬)।

এই রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলঙ্কার রান ২ উইকেটে ১৪৬। বাংলাদেশের চাইতে এখন ১৭ রানে এগিয়ে স্বাগতিকরা। জয়ের জন্য ২০০ রানের মধ্যেই হেরাথ বাহিনীকে বেঁধে ফেলার পরিকল্পনা মুশফিকদের।

basic-bank

Be the first to comment on "জুটি ভাঙলেন কাটার মাস্টার"

Leave a comment

Your email address will not be published.


*