নিউজ ডেস্ক : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় কথিত পীর ফরহাদ হোসেন চৌধুরী ও তার পালিত কন্যা রূপালী বেগমের মূল হত্যাকারীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রংপুর র্যাব-১৩-এর কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।
ব্রিফিংয়ে র্যাব জানায়, ফরহাদ ও রূপালীর মূল হত্যাকারী মো. শফিকুল ইসলাম ওরফে বাবুকে (২৮) আজ ভোরে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানার সীমান্তবর্তী এলাকা জয়মনিরহাট বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। শফিকুলের বাড়ি বোচাগঞ্জে।
র্যাব-১৩-এর অধিনায়ক এ টি এম আতিকুল্যাহ বলেন, ফরহাদ ও রূপালী খুনের ঘটনাটি পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত করছে র্যাব। এই হত্যার ঘটনায় ইতিমধ্যে দুজন গ্রেপ্তার হয়ে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এই জবানবন্দির ভিত্তিতে শফিকুলকে গ্রেপ্তার করা হয়।
দিনাজপুরের কথিত পীরসহ দুজনের মূল খুনি গ্রেপ্তার : র্যাব

Be the first to comment on "দিনাজপুরের কথিত পীরসহ দুজনের মূল খুনি গ্রেপ্তার : র্যাব"