শিরোনাম

থাইল্যান্ডে স্কুলের হোস্টেলে অগ্নিকাণ্ডে নিহত ১৭

নিউজ ডেস্ক : থাইল্যান্ডের উত্তরাঞ্চলে চিয়াং রাই এলাকায় উপজাতি শিশুদের একটি স্কুলের আবাসিক হোস্টেলে অগ্নিকাণ্ডে ১৭ জন মেয়েশিশু মারা গেছে। বেশ কয়েকজন আহত হয়েছে ও নিখোঁজ রয়েছে। গতকাল রোববার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় বেশির ভাগ শিশুই ঘুমিয়েছিল। ফলে অনেকেই আগুন ও ধোঁয়া থেকে পালিয়ে বাঁচতে পারেনি। অগ্নিনির্বাপকবাহিনী গতকাল রোববার রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত আগুন নেভানো ও উদ্ধারকাজ চালান।
চিয়াং রাইয়ের পুলিশ কর্মকর্তা কর্নেল প্রয়াদ সিঙ্গসিন বলেন, অগ্নিকাণ্ডে ১৭ জন মেয়েশিশু মারা গেছে। পাঁচজন শিশু আহত হয়েছে। দুজন শিশু নিখোঁজ রয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। প্রয়াদ আজ সোমবার ভোরে বলেন, আগুন নিভে গেছে। তবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে। চিয়াং রাইয়ের প্রাদেশিক ডেপুটি গভর্নর আরকম সুকাপান জানান, স্কুলটি ব্যক্তিমালিকানাধীন। সেখানে ৩৮ জন শিক্ষার্থী ছিল। সেখানে ছয় থেকে ১৩ বছরের মেয়ে শিশুরা থাকত। পাহাড়ে সুবিধাবঞ্চিত উপজাতি শিশুদের জন্য ওই স্কুলটি পরিচালিত হয় বলে জানান সুকাপান। পাহাড়ে ঘেরা চিয়াং রাই এলাকাটি পর্যটনকেন্দ্র। সেখানে প্রায়ই বিদেশি পর্যটকেরা যান।

basic-bank

Be the first to comment on "থাইল্যান্ডে স্কুলের হোস্টেলে অগ্নিকাণ্ডে নিহত ১৭"

Leave a comment

Your email address will not be published.


*