শিরোনাম

বাজেটে ৫০ শতাংশ আপদকালীন মহার্ঘ্য ভাতা রাখার দাবি

নিউজ ডেস্ক: আসন্ন বাজেটে ৫০ শতাংশ আপদকালীন মহার্ঘ্য ভাতা,  শ্রমিকদের রেশনিং ও ডরমেটরি খাতে প্রয়োজনীয় বরাদ্দ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে র‌্যাবকে দায়িত্ব প্রদানের দাবি জানিয়েছে সমমনা গার্মেন্টস শ্রমিক সংগঠন সমূহ।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে সমমনা গার্মেন্টস শ্রমিক সংগঠন সমূহের আয়োজনে  বিক্ষোভ সমাবেশ ও লাল পতাকা মিছিলে এসব দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, পোশাক শিল্পে বর্তমানে দীর্ঘ কর্মঘণ্টা, সাপ্তাহিক ছুটির দিনে কাজ করানো, প্রডাকশনের নামে অমানবিক টার্গেট, অবৈধ চাকুরীচ্যুতি, নির্ধারিত সময়ে মজুরী না দেয়াসহ অনেক সমস্য রয়েছে। প্রতিনিয়ত গার্মেন্টস শিল্পে শ্রম ব্যবস্থার উন্নতি না হয়ে অবনতি হচ্ছে।

বক্তারা আরো বলেন, বর্তমানে বাজার মূল্য বিবেচনায় আনলে দেখা যায় অধিকাংশ শাক সবজির দাম ঊর্ধ্বমূখি। সমাগত পবিত্র রমজানকে পুঁজি করে এক শ্রেণির মুনাফালোভি ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়াচ্ছে। অথচ শ্রমিকরা যে মজুরী পান সেটা দিয়ে বর্তমান বাজার মূল্যে পরিবার নিয়ে অর্ধেক মাসও কাটানো সম্ভব নয়।

সমাবেশ থেকে আসন্ন বাজেটে শ্রমিক শিল্পের শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর জোর দাবি জানানো হয়।

বক্তারা বলেন,  এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানকে (র‌্যাব) বাজার মনিটরিং এবং অসাধু কালোবাজারী, মুনাফাখোরদের বিরুদ্ধে সাড়াশি অভিযানের দ্বায়িত্ব দেয়া হোক। এর ফলে বাজারের কালো ভূত বেরিয়ে  আসবে।

জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি মাহতাব উদ্দিন সহিদের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন, বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. তৌহিদুর রহমান, গণতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনে সভাপতি আলমগীর রণি, বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস  শ্রমিক ফেডারেশনের সমন্বয়ক বজলুর রহমান বাবুল, বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক তাহমিনা রহমান, গণতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক কর্মচারী সাধারণ সম্পাদক নাসরিন আক্তার প্রমুখ।

basic-bank

Be the first to comment on "বাজেটে ৫০ শতাংশ আপদকালীন মহার্ঘ্য ভাতা রাখার দাবি"

Leave a comment

Your email address will not be published.


*